Terms & Conditions
📌ক্যাম্পেইনের শর্তাবলি (Terms & Conditions):
- এই ক্যাম্পেইন সংক্রান্ত প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত চূড়ান্ত, অপরিবর্তনীয় ও অপ্রতিরোধ্য বলে গণ্য হবে।
- এই ক্যাম্পেইনটি সম্পূর্ণরূপে একটি ক্রয়ভিত্তিক প্রোমোশনাল অফার। এটি কোনো প্রকার লটারি আইন লঙ্ঘনের উদ্দেশ্যে পরিচালিত নয় এবং অফারের আওতায় কোনো অতিরিক্ত নগদ অর্থ গ্রহণ করা হচ্ছে না।
- নির্ধারিত পণ্য নির্ধারিত মূল্যে ক্রয়ের মাধ্যমে অংশগ্রহণকারী স্বেচ্ছায় এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। এটি কোনো বাধ্যতামূলক অফার নয়।
- ডিয়ার হেয়ার টনিক ও ডিয়ার হেয়ার ক্লিনজার কোম্ব প্যাকেজ অথবা ১০০০ টাকার উপরে যেকোনো মূল্যের পণ্য ক্রয়কারীরা এই ক্যাম্পেইন এ অংশগ্রহণ করতে পারবে।
- প্রতিষ্ঠানের কোনো মালিক, কর্মকর্তা, কর্মচারী বা তাদের প্রত্যক্ষ আত্মীয় এই ক্যাম্পেইনের আওতাভুক্ত হবেন না।
- কেউ যদি এই ক্যাম্পেইনের শর্তাবলি বা প্রযোজ্য আইন অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- কোনো প্রকার ভুয়া, ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তির অংশগ্রহণ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।
- ক্যাম্পেইনে অংশগ্রহণের জন্য বৈধ ক্রয় রশিদ, ইনভয়েস অথবা কুপন থাকা বাধ্যতামূলক।
- ফটোকপি, এডিটকৃত, অসম্পূর্ণ, কাটা-ছেঁড়া বা সন্দেহজনক কুপন/ইনভয়েস গ্রহণযোগ্য হবে না।
- প্রতিষ্ঠানের প্রয়োজনে অংশগ্রহণকারীর যেকোনো তথ্য যাচাই করার পূর্ণ অধিকার সংরক্ষিত থাকবে।
- বিজয়ী নির্বাচন প্রতিষ্ঠানের নির্ধারিত স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হবে এবং তা সরাসরি লাইভ সম্প্রচার ও ভিডিও ধারণের মাধ্যমে সংরক্ষণ করা হবে।
- ক্যাম্পেইনের ফলাফল চূড়ান্ত এবং এ বিষয়ে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না।
- পুরস্কার কোনো অবস্থাতেই নগদ অর্থে রূপান্তরযোগ্য, পরিবর্তনযোগ্য বা হস্তান্তরযোগ্য নয়।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও ক্রয় রশিদের তথ্য মিল না থাকলে কোনো অবস্থাতেই পুরস্কার প্রদান করা হবে না।
- ক্যাম্পেইনের আওতায় ক্রয়কৃত কোনো পণ্য রিটার্ন বা রিফান্ডযোগ্য নয় এবং পরবর্তীতে এ বিষয়ে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
- প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় সংকট, রাজনৈতিক পরিস্থিতি, আইনগত জটিলতা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে প্রতিষ্ঠান ক্যাম্পেইন স্থগিত, পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না।
- কোনো পরিস্থিতিতেই অংশগ্রহণকারী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত দাবি বা মামলা উত্থাপন করতে পারবেন না।
- ক্যাম্পেইনের ড্র অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময়ে অংশগ্রহণকারীরা আমাদের সঙ্গে উপস্থিত থেকে ড্র অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
- ক্যাম্পেইনের ফলাফল প্রকাশের পর বিজয়ীদের ৭ (সাত) কার্যদিবসের মধ্যে পুরস্কার গ্রহণ করতে হবে। অন্যথায় উক্ত পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
- উক্ত ৭ (সাত) কার্যদিবসের মধ্যে বিজয়ীর মোবাইল নম্বর বন্ধ থাকলে, যোগাযোগ করা না গেলে অথবা বিজয়ী নিজ থেকে যোগাযোগ না করলে পুরস্কার বাতিল বলে বিবেচিত হবে।
- এই ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহণকারী স্বেচ্ছায় উপরোক্ত সকল শর্তাবলিতে সম্মতি প্রদান করেছেন বলে গণ্য হবে।